Skip to content

টার্বো ইঞ্জিনের গাড়ি আনলো মার্সিডিজ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: বিলাস বহুল গাড়ি মার্সিডিজ। এই গাড়ি নিয়ে ক্রেতাদের আগ্রহের কমতি নেই। এবার মার্সিডিজ প্রেমীদের জন্য নতুন তিনটি গাড়ি আনলো প্রতিষ্ঠানটি। এর মধ্যে জিএলসি কুপ মডেলের গাড়িটি নজরকাড়া।

সম্প্রতি নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো-তে মার্সিডিজ তার তিনটি নতুন মডেল লঞ্চ করল। জিএলসি কুপ, এএমজি সি৬৩ ক্যাবরিওলেট এবং এএমজি ই৪৩ ৪ম্যাটিক।

লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই বাজার কাঁপাচ্ছে মার্সিডিজের নতুন মডেল জিএলসি কুপ। বিশেষজ্ঞদের মতে মার্সিডিজের এই নতুন মডেল প্রতিযোগিতায় ফেলবে রেঞ্জ রোভারের ইভোক কনভার্টেবল-কেও।

মার্সিডিজ জিএলসি, সিএলএস এবং ই-ক্লাসের চিফ ইঞ্জিনিয়ার মাইকেল কেলজ বলেন, ‘ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের থেকেও এটা আমার কাছে দারুণ আনন্দের বিষয়।’

মার্সিডিজের জিএলকে মডেলের পরিবর্তে নিয়ে আসা নতুন জিএলসি মডেল জিএলকের থেকে দেড় ইঞ্চি ছোট আবার জিএলসি ক্রসওভার-এর থেকে তিন ইঞ্চি বড়।

মার্সিডিজের এই জিএলসি কুপ মডেলটি বাজারে দু’টি লেভেলে পাওয়া যাবে। জিএলসি৩০০ এবং এএমজি জিএলসি৪৩। এর মধ্যে জিএলসি৩০০ তে থাকছে চারটি সিলিন্ডার এবং সর্বোচ্চ ২৪১ হর্স পাওয়ারযুক্ত টার্বো চার্জড ইঞ্জিন। এএমজি জিএলসি৪৩ তে থাকছে ছয়টি সিলিন্ডার ও সর্বোচ্চ ৩৬২ হর্স পাওয়ারযুক্ত দু’টি টার্বো চার্জড ইঞ্জিন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫