Skip to content

কানাডায় বিমান বিধ্বস্ত, মন্ত্রীসহ নিহত ৭

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
কানাডার পূর্ব উপকূল কুইবেক দ্বীপে একটি ছোট প্রাইভেট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশটির সাবেক পরিবহন মন্ত্রীসহ সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্যও বিমানটিতে ছিল বলে জানা গেছে। খবর বিবিসির।

মনট্রিয়ালের সেন্ট হিউবার্ট বিমানবন্দর থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে কিউবেকের উদ্দেশে রওয়ানা দেয় দুই ইঞ্চিনবিশিষ্ট টারবোপ্রোপ বিমানটি।

মঙ্গলবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে ইল দ্য লা মাদলিন বিমানবন্দরের পৌঁছলে ভারী বাতাস ও তুষারপাতের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ওই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে দুর্ঘটনাস্থল হাভর ও মেইজোঁ এলাকায় পৌঁছেছেন যোগাযোগ নিরাপত্তা বোর্ডের কর্মকর্তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫