Skip to content

সাংবাদিকদের আয়কর মালিককেই দিতে হবে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : অষ্টম ওয়েজ (মজুরি) বোর্ডের আওতাধীন সকল সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিক, প্রশাসনিক কর্মচারি ও প্রেস শ্রমিকদের বেতনের ওপর আরোপিত আয়কর মালিকদেরকেই দিতে হবে বলে চূড়ান্ত রায় দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বুধবার এ সংক্রান্ত আপিল শুনানি শেষে আপিল বিভাগের সিনিয়র বিচারপতি আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বে চার সদস্যেল আপিল বেঞ্চ-২ এই রায় দেন। বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি ইমান আলী ও বিচারপতি নিজামুল হক নাসিম।

এর আগে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারল এসএম রাশেদ জাহাঙ্গীর। তবে সংবাদপত্র মালিকদের পক্ষে এদিন আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানান ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর।

১৯৯১ সালের চতুর্থ ওয়েজ বোর্ডের ধারা-২ অনুযায়ী সাংবাদিকদের বেতনের ওপর আয়কর সংবাদ পত্রের মালিকরা পরিশোধ করবেন বলে প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়।

পরে ওয়েজ বোর্ডের ওই ধারা চ্যালেঞ্জ করে একই বছর হাইকোর্টে রিটি আবেদন দায়ের করে দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক খবর, দৈনিক ইনকিলাব ও আজাদ পাবলিকেশন্স কর্তৃপক্ষ।

পরে চতুর্থ ওয়েজ বোর্ডের ওই ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। একইসঙ্গে তথ্য সচিব, ওয়েজ বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজউদ্দিন আহমেদসহ পাঁচজনকে এই রুলের জবাব দিতে বলা হয়।

সেই রুলের নিস্পত্তি করে ১৯৯৭ সালে চতুর্থ ওয়েজবোর্ডের ওই ধারাকে অবৈধ ঘোষণা করে সংবাদকর্মীদের আয়কর পরিশোধ করেতে হবে বলে রায় দেন আদালত। সেই রায়ের বিরুদ্ধে সরকার ২০০৩ সালে আপিল বিভাগে আপিল করে। সেই আপিল শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে আজ বুধবার এ রায় দেন আপিল বিভাগ।

আপিল বিচারাধীন থাকা অবস্থায় অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করা হয়। যেখানে উল্লেখ করা হয়, আপিল বিভাগ যা রায় দেবে অষ্টম ওয়েজ বোর্ডে বিধানটি সেভাবেই কার্যকর হবে। তার পূর্ব পর্যন্ত মালিকরাই এই আয়কর প্রদান করবে। এখন আপিলের রায় অনুযায়ী অষ্টম ওয়েজবোর্ডের অধীন সংবাদপত্র ও সংবাদ সংস্থার মালিকদেরই আয়কর প্রদান করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫