Skip to content

স্যামসাংয়ের নতুন ২ ফোন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: চীনের বাজারে তালিকাভুক্ত হলো স্যামসাংয়ের নতুন দুই ফোন। এর একটি হলো গ্যালাক্সি জে৫। অন্যটি জে৭। খুব শিগগিরই ফোন দুইটি চীনের গ্রাহকদের হাতে পৌঁছে যাবে। ২০১৬ ভার্সনের এই ফোন দুইটির দরদাম সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।

গ্যালাক্সি জে৭ এ আছে ৫.৫ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০ী১৯২০ পিক্সেল। এটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটিতে আছে ১.৬ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। ৩ জিবি র‌্যামের এই ফোনটির বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে ৩৩০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জে৫ এ আছে ৫.২ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। এইচডি ডিসপ্লের রেজুলেশন ৭২০ী১২৮০ পিক্সেল। ফোনটিতে আছে ১.২ গিগাহার্জের কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর। র‌্যাম ২ জিবি। বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনটির ব্যাটারি ৩১০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারে। অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

চারটি রঙে ফোন দুইটি শিগগিরই বাজারে পাওয়া যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫