Skip to content

গম্ভীর-ইউসুফের সঙ্গে আছেন সাকিবও

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতি আসরকে সামনে রেখে সব দলই ক্রিকেটারদের নিয়ে প্রধান ব্যানার বানিয়ে থাকে। তারই ধারাবাহিকতা চলছে এবারও। কলকাতা নাইট রাইডার্স নতুন স্লোগান নিয়ে হাজির হচ্ছে আইপিএলের নবম আসরে। শাহরুখ খানের দলের এবারের স্লোগান ‘আমি কেকেআর’।

নাইট রাইডার্সের সেই স্লোগানের ব্যানারে প্রতিনিধিত্ব করছেন দলীয় অধিনায়ক গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান। তাদের সঙ্গে আছেন সাকিব আল হাসানও। কেকেআরের ফেসবুক পেজে ছবিটি সবার জন্য পোস্ট করা হয়।

এদিকে ভারতে চলছে ষষ্ঠ বিশ্বকাপের আসর। শেষ হবে ৩ মার্চ। এর পরপরই শুরু হচ্ছে আইপিএলের নবম আসর। দলগুলো তাদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত। মাস খানেক আগে নিলামের মাধ্যমে তাদের পছন্দের খেলোয়াড়দের দলে টেনেছে। প্রথমবারের মতো আইপিএলে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫