Skip to content

রোনালদোর হেডে জিতল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক ॥
ব্রাসেলসে আত্মঘাতী হামলার পর খেলতে নেমে প্রথম ম্যাচে হেরেছে বেলজিয়াম। আগামী ইউরোর প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার রাতে পর্তুগালের কাছে বেলজিয়ামের হারটি ২-১ গোলের।

টানা চার আন্তর্জাতিক ম্যাচে গোল না পাওযার পর সাফল্য পেলেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। আগের ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি তিন বারের বর্ষসেরা এই খেলোয়াড়। ম্যাচটি পর্তুগাল হেরেছিল ১-০ গোলে। নিরাপত্তার ঝুঁকিতে বেলজিয়াম থেকে ম্যাচটি পর্তুগালের লেইরিয়াতে সরিয়ে নেওয়া হয়।

গত ২২ মার্চে ব্রাসেলসে আত্মঘাতী হামলায় ক্ষতিগ্রস্থদের স্মরণে ম্যাচের আগে অনুশীলনের সময় বিশেষ টি-শার্ট পরেন

রোনালদোরা। তাতে লেখা ছিল ‘সব ক্ষতিগ্রস্থদের স্মরণে’। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা পাশাপাশি দাঁড়িয়ে সংহতি

প্রকাশ করেন।

২০তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে বেলজিয়ামের আগুয়ান গোলরক্ষকে বাঁকানো শটে পরাস্ত করেন নানি। কুড়ি মিনিট পর

গতিময় হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো।

৬২তম মিনিটে ভাই জর্ডান লুকাকুর ক্রসে হেড করে এক গোল শোধ করেন রোমেলু লুকাকু। তবে পরে আর সমতা ফেরানো গোলের দেখা পায়নি অতিথিরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫