Skip to content

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃস্পতিবার (৩১ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

এর আগে মঙ্গলবার ও বুধবার (২৯ ও ৩০ মার্চ) দেশের দুই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনেদেন হয়েছে। তবে তার আগে টানা পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে নিম্নমুখী প্রবণতায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক গণপ্রস্তাবে বিনিয়োগকারীদের (আইপিও) শেয়ার বরাদ্দ রাখার কোটার সময় আরও ১ বছর বাড়ানো হচ্ছে। নতুন করে ফান্ড গঠন হচ্ছে। পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগের সমন্বয়ের সময়সীমা আরও ২ বছর বাড়ানো হচ্ছে। এসব উদ্যোগের ফলে ইতিবাচক ধারায় লেনদেন চলছে।

বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বাড়তে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৩১৫৬ পয়েন্টে অবস্থান করছে।

অপরবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স বেড়েছে ১৪পয়েন্ট।

দুপুর সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১০ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ৪৬টি।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটির বেশি। লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫