Skip to content

কালিয়াকৈরে তুলার গুদামে আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শুক্রবার দিবাগত মধ্যরাতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রাত দেড়টার দিকে চন্দ্রা এলাকায় একটি চারতলা ভবনের দোতলায় উজ্জল হোসেনের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫