Skip to content

গ্রেফতারবানিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: গ্রেফতার বানিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে মন্তব্য করে জাসাস ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক ডা: আরিফুর রহমান মোল্লাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শুক্রবার রাতে তাকে আটকের পর শনিবার গনমাধ্যমে দেয়া বিবৃতিতে ফখরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলায় তার বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায়।
বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কুটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। বর্তমান ভোটারবিহীন সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে সম্পুর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ণ অব্যাহত রেখেছে। একদিকে দুর্নীতি-দু:শাসন অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালিয়ে দেশব্যাপী এখন ত্রাসের রাজত্ত্ব কায়েম করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার বানিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়েরের হিড়িকে দেশবাসী সর্বদা আতঙ্কগ্রস্ত। জাসাস ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক ডা: আরিফুর রহমান মোল্লাকে পূর্বের একটি মিথ্যা মামলায় গ্রেফতার বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরো একটি উদাহরণ। বিবৃতিতে তিনি বলেন, আমি ডা: আরিফুর রহমান মোল্লাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫