Skip to content

ইউপি নির্বাচনে পরীক্ষার্থীদের ক্ষতি হবে না

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে আজ (রোববার) থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে ইউপি নির্বাচনের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার রুটিন করা হয়েছে। তাই নির্বাচন হলেও পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০০৭-০৮ সালে এইচএসসি পরীক্ষার্থী ঝড়ে পড়ার সংখ্যা ছিল ২৫ শতাংশ। যা আমরা কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছি। এটা আমাদের সাফল্য।
উল্লেখ্য, রোববার সকাল থেকে দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথমবারের মতো এবার আগে ৫০ মিনিটে এমসিকিউ অংশ এবং ১০ মিনিট বিরতি দিয়ে পরের দু’ঘণ্টায় সৃজনশীল অংশের পরীক্ষা নেয়া হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫