Skip to content

স্যামুয়েলসের শাস্তি

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: অসাধারণ এক ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা জেতানোর ম্যাচে শাস্তি পেতে হয়েছে মারলন স্যামুয়েলসকে।

খেলোয়াড়দের জন্য আইসিসির আচরণবিধি ভাঙায় অভিযুক্ত করা হয়েছে জ্যামাইকান ব্যাটসম্যানকে। জরিমানা হয়েছে ম্যাচ ফির ৩০ শতাংশ।

গধৎষড়হ+ঝধসঁবষং

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, রোববার ফাইনালে রান তাড়ার শেষ ওভারে বোলার বেন স্টোকসকে আপত্তিকর কথা বলেছিলেন স্যামুয়েলস।

পরে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের আনা অভিযোগ ও শাস্তি মেনে নেন স্যামুয়েলস; তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

স্যামুয়েলসের অপরাজিত ৮৫ রান ও কার্লোস ব্র্যাথওয়েটের টানা চার ছক্কায় ৪ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫