Skip to content

গায়ের রঙ কালো হওয়ার চেষ্টায় আলিয়া!

বিােনদন ডেস্ক ॥

ঢাকা: ইদানিং নাকি কালো হওয়ার চেষ্টায় রয়েছেন আলিয়া ভাট৷ আপ্রাণ চেষ্টা করছেন ত্বকের জ্বেল্লাটা একটু যদি কমানো যায়৷ চুলে কমলা রঙের ছোঁয়া নাকি ইতিমধ্যেই পড়ে গেছে৷ গোপন সূত্রের খবর, ভাট পরিবারের কনিষ্ঠা কন্যার এতসব আয়োজন অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাবে’র জন্য৷ যাতে এক প্রতিশ্রুতিমান হকি খেলোয়াড়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে৷ জানা গেছে, ছবির প্রেক্ষাপটে পাঞ্জাব থাকলেও আলিয়াকে দেখা যাবে স্ট্রাগলিং ভোজপুরি হকি খেলোয়াড় হিসেবে৷ যে কিনা পাঞ্জাবে আসে বিশ্ব হকিতে নিজের জায়গা তৈরি করার স্বপ্ন নিয়ে৷ এমনিতে নিজের ছবির বিষয়বস্তু নিয়ে বেশ কয়েকদিন ধরেই লুকোছাপা করছেন পরিচালক অভিষেক৷ তবে, কস্টিউম ডিজাইনার পায়েল সালুজা স্বীকার করে নিয়েছেন আলিয়ার গায়ের রঙ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ আসল কথা জানা যাবে জুন মাসের ১৭ তারিখ৷ সেই দিনই মুক্তি পাবে শাহিদ-কারিনা-আলিয়ার এই ছবি৷ সূত্র: সংবাদ প্রতিদিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫