Skip to content

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৯ জুলাই

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রমনা থানার নাশকতা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন সোমবার মির্জা ফখরুল শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এ কারণে তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। ২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি করে পুলিশ। ২০১৪ সালের ১৪ মে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশফাক গাজী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫