Skip to content

ধর্ষিত হননি তনু, জানা যায়নি মৃত্যুর কারণ

জেলা প্রতিনিধি, কুমিল্লা ॥
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহের দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদনেও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এমনকি ভিসেরা পরীক্ষায় কোনো বিষক্রিয়ার উপস্থিতিও পাওয়া যায়নি।

বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা।

ডা. কামদা প্রসাদ সাহা জানান, তনুর মরদেহের দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদন এবং প্রথম ময়না তদন্তের পর ঢাকায় প্রেরিত ভিসেরা পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্টদের হতে এসে পৌঁছেছে। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে তিনি প্রতিবেদন হাতে পান।

তিনি জানান, তনুর মরদেহের দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি এবং ভিসেরা পরীক্ষায় কোনো বিষক্রিয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এদিকে তনুর মরদেহের প্রথম ময়না তদন্তের পর এর প্রতিবেদন নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর আবারো ময়না তদন্ত করা হয়।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর লাশ পাওয়া যায়। তাকে হত্যার করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্তে র‌্যাব, পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে নামে।

গত ৩১ মার্চ সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি তারাই তদন্ত করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫