Skip to content

আমরণ অনশনে যাচ্ছে নার্সরা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির ব্যানারে দেশের বেকার নার্সরা। তাতে দাবি আদায় না হওয়ায় আগামী রোববার থেকে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মঙ্গলবার সকালে সংগঠনটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা দাবি আদায়ের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু প্রশাসন আমাদের বিষয়ে কোনো সাড়া দিচ্ছে না। আমরা আগামী শনিবার পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। এর মধ্যে আমাদের দাবি মানা না হলে রোববার থেকে আমরা আমরণ অনশনে যাব।

গত ২৮ মার্চ পিএসসি তিন হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেওয়ার এবং বয়সসীমা ৩৬ বছরে উন্নীত করাসহ বিভিন্ন দাবিতে ৩০ মার্চ থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বেকার নার্সরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫