Skip to content

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-কম্পনের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় বলে জানা গেছে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০, গভীরতা ১০ কিলোমিটার। আর বাংলাদেশে ভূকম্পের মাত্রা ছিল ৪.৬।

মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়াবিদ জাকির হোসেন জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্ত মেঘালয়ের কাবিল এলাকায়। ঢাকা থেকে যার অবস্থান ২১২ কিলোমিটার উত্তর-পূর্বে।

আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে জেলার বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রংপুর প্রতিনিধি জানিয়েছেন, দুপুর ১টা ৪২ মিনিটে জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এদিকে ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাও কেঁপে ওঠে ভূমিকম্পে। আলিপুরদুয়ার, মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। এ সময় আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫