Skip to content

সিরাজগঞ্জে তিন ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জে প্রতিনিধি ॥
সিরাজগঞ্জে তিন ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত ও চারজন আহত হয়েছে।
বুধবার ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সেতুর পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম জানান। নিহত দুইজনের নাম ইসলাম ও নওগার হাসান আলী। তাদের বাড়ি পঞ্চগড়ে। আহতরা হলেন পঞ্চগড়ের সাইফুল্লাহ, মিজান, দিনাজপুরের রাজিব এবং রাজশাহীর মহসিন। ওসি বলেন, “ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক এবং পঞ্চগড় থেকে ঢাকাগামী অপর একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী আরেকটি ট্রাক দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রাকের চালক ইসলামসহ দুই চালক মারা যান। এ সময় ট্রাকে থাকা চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে তিনটি ট্রাক আটকা পড়ে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাক তিনটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫