Skip to content

ইয়েমেনি বাহিনীর হামলায় সৌদি’র ৭০ সেনা নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ইয়েমেনি বাহিনীর রকেট হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে বহু ভাড়াটে সৌদিসেনা নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রকেটটি গত মঙ্গলবার সৌদি সেনাদের মালিকানাধীন একটি ভবনে আঘাত হানলে সৌদি আরবের ৭০ জন সেনা নিহত ও অন্তত ১০০ জন আহত হয়।

সেনাদের নিজেদের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ বিতরণ করার সময় রকেটটি আঘাত হানার ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

সৌদি জঙ্গি বিমান ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আল-জাবাব এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের হারিয়ান শহরেও বোমাবর্ষণ করেছে বলে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে খবরে কিছু বলা হয় নি।

এদিকে, ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে মর্টার শেলের আঘাতে তিন ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল জানিয়েছে।

সূত্র : আইআরআইবি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫