Skip to content

আত্মহত্যার আগে হোয়াটসঅ্যাপে যা লিখেছিলেন প্রত্যুষা

বিনোদন ডেস্ক ॥
‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী প্রত্যুষার আত্মহত্যাকে কেন্দ্র করে মিডিয়া জগতে গুঞ্জনের শেষ নেই।

কী কারণে এ রকম চরমপন্থা বেছে নিলেন প্রত্যুষা, তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। তবে সন্দেহের তীর প্রত্যুষার প্রেমিক রাহুলের দিকেই। তাঁর সঙ্গে সম্পর্কের অবনতির জের ধরেই প্রত্যুষা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনও সেদিকেই ঈঙ্গিত করছে।

সেই প্রতিবেদনে আত্মহত্যার আগে প্রত্যুষার সর্বশেষ হোয়াটসঅ্যাপ পোস্টটি প্রকাশ করা হয়েছে। সেই পোস্টে প্রত্যুষা লিখেছিলেন, ‘মৃত্যুর পরও তোমার দিকেই তাকিয়ে থাকব আমি।’

প্রত্যুষার বন্ধুমহলের অনেকেরই ধারণা, এটি রাহুলকে উদ্দেশ করেই লিখেছিলেন প্রত্যুষা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫