Skip to content

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগে সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আকামত মীর নামের এক কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ছয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ছয়াল গ্রামের আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন ঢাল, ভেলা, সড়কি, রামদা, লাঠি-সোঁঠা নিয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে আকামত মীরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫