Skip to content

টেকনাফে ১৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: কক্সবাজারের টেকনাফে পাঁচ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতরাত দেড়টার দিকে সাবরাং খুরের মুখ সাগরের বাহার চড়াঘাট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল টেকনাফের সৈকত এলাকায় অভিযান চালায়। এ সময় সৈকতে একটি ট্রলার এসে পৌঁছালে বিজিবি সদস্যরা ট্রলারটি থামাতে বলেন। কিন্তু ইয়াবা পাচারকারীরা ট্রলার ফেলে অন্য আরেকটি ট্রলারে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। আবু জার আল জাহিদ আরো জানান, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ১৭ কোটি ৪০ লাখ টাকা। এসব ইয়াবা ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব ইয়াবা ধ্বংস করা হবে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫