Skip to content

অনন্য উচ্চতায় রোনালদো

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: দারুণ ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা চ্যাম্পিয়নস লিগে তার ফর্মটা আরো ধারালো। চলতি মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ের সর্বোচ্চ টুর্নামেন্টে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আসর শেষ না হতেই দুটি রেকর্ডও গড়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা।

প্রথমত, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রোনালদোই প্রথম, যিনি কিনা এক মৌসুমে তিনটি হ্যাটট্রিক করেছেন। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ওলফসবুর্গের বিপক্ষে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তৃতীয় হ্যাটট্রিকটা পূর্ণ করে ফেলেছেন তিনি।

দ্বিতীয়ত, রোনালদোই একমাত্র ফুটবলার, যিনি কিনা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দু’টি আলাদা মৌসুমে ১৫ বা তার বেশি গোল করার নজির গড়লেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫