Skip to content

ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

ঠাকুরগাঁও: পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা বিএনপির সহ সভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন জানান, বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নামবেন মির্জা ফখরুল। পরে সড়কপথে ঠাকুরগাঁওয়ে আসবেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার পর এটিই তার প্রথম নিজ জেলা সফর। সফর শেষে শনিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫