Skip to content

গাজীপুরে এটিএম বুথে ডাকাতি : হোতাসহ আটক ১০

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ডাকাতির ঘটনায় মূল হোতা রুবেলসহ তার ৯ সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (২০ এপ্রিল) সকালে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মিজান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুর থেকে এটিএম বুথ ডাকাতির ঘটনায় মূল হোতা রুবেলসহ তার ৯ সহযোগীকে মঙ্গলবার দিবাগত রাতে আটক করে র‌্যাব।

ওই সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে র‌্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। এ সময় ডাকাতদের কাছ থেকে নগদ ৯ লাখ ৪ হাজার ৮৪৫ টাকাও উদ্ধার করা হয়।

গত ২ মার্চ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা সরবরাহের সময় এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা এক কোটি ৮৪ লাখ টাকা লুট করে।

‘মানিপ্ল্যান্ট’ নামের একটি নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদানকারী প্রতিষ্ঠান ওই অঞ্চলের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ও ফার্স্ট ট্র্যাকে টাকা সরবরাহের কাজ করে। ওিই রাতে তারা হরিণহাটি বুথে টাকা পৌঁছে দেয়ার সময় ডাকাতির ঘটনা ঘটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫