Skip to content

অনস্ক্রিন চুম্বনের রেকর্ড ব্রেক করল ‘বেফিকরে’

বিনোদন ডেস্ক ॥
রাজত্ব যাওয়ার পথে ইমরান হাসমির। এতদিন ‘সিরিয়াল কিসার’ নামের বলিউডের একছত্র অধিপতি ছিলেন তিনি। এবার তাঁর সিংহাসন যায় যায় করছে। তাঁর রাজত্ব কাড়তে জোরদার যুদ্ধে নামতে আসছেন রণবীর সিং। খুব শীঘ্রই বলিউডের নতুন ‘সিরিয়াল কিসার’ হিসেবে তাঁর অভিষেক হতে চলেছে।

রণবীর সিং ও বানি কাপুরের ‘বেফিকর’ ছবির পোস্টার এতদিনে আপনারা দেখে নিয়েছেন। এও জানা হয়ে গিয়েছে যে, এই ছবিতে নগ্ন অবতারে দেখা যাবে রণবীর সিংকে। কিন্তু ইমরান হাসমির এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা রাজত্বও যে এভাবে তিনি কেড়ে নেবেন, তা ভাবা যায়নি। ভাবছেন সেটা আবার কীভাবে?

ছবি জুড়ে ইমরান হাসমিকে নায়িকাকে কতবার চুম্বন করতে দেখেছেন? মনে পড়ছে না তো? স্বাভাবিক। ইমরানকে পর্দায় ঘনিষ্ঠ অবস্থায় দেখার কি আর হিসেব রাখা যায়? তবে এবার জেনে নিন, ‘বেফিকর’ ছবিতে ইমরানকেও ছাপিয়ে গিয়েছেন রণবীর সিং।

বানি কাপুরের সঙ্গে ২৩বার লিপ লক করেছেন তিনি! আর করবেন নাই বা কেন। শ্যুটিং যেখানে প্যারিসের মতো রোম্যান্টিক জায়গায় হয়েছে, সেই রোম্যান্টিকতা তো পর্দাতেও ফুটিয়ে তুলতে হবে। তাই ছবি জুড়ে প্যারিসের আনাচে কানাচে অলিতে গলিতে বানি কাপুরের ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট মিলিয়ে দিয়েছেন রণবীর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫