Skip to content

সিম ক্লোনিংয়ে গ্রামীণফোনের সংশ্লিষ্টতা নেই

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, গ্রামীণফোনের সিম কার্ড ক্লোনিং করে মোবাইল ব্যাংকিং গ্রাহকদের অর্থ চুরির দায়ে ১১ প্রতারককে আটক করেছে সিআইডি। এদের মধ্যে পাঁচ জন গ্রামীণফোনের কর্মকর্তা। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে গ্রামীণফোন। আজ ২১ এপ্রিল গ্রামীণফোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন তালাত কামাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০ এপ্রিল প্রকাশিত কিছু সংবাদে গ্রামীণফোন কর্মী কর্তৃক সিম ক্লোনিং এর যে ইঙ্গিত দেয়া হয়েছে তার কোন বাস্তবতা নেই। গ্রামীণফোন গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনার তদন্তের বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাকে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত। এখানে উল্লেখ্য যে, এই ঘটনায় ১৮ এপ্রিল গ্রামীণফোনের কোন কর্মকর্তা বা কর্মী গ্রেফতার হননি। আমাদের জানা মতে গ্রেফতারকৃতদের কয়েকজন বিভিন্ন খুচরা বিক্রেতার দোকানে কর্মরত যেখানে গ্রামীণফোনের নির্দিষ্ট কিছু সেবা প্রদান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রামীণফোন পরিস্কারভাবে বলতে চায় যে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী যেকোনো মোবাইল আর্থিক সেবা অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকের অর্থের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা সম্পূর্ণভাবেই সংশ্লিষ্ট মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের দায়িত্ব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫