Skip to content

আরও তিনজনের নাম বলেছেন শফিক রেহমান

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় জড়িত আরও তিনজনের নাম বলেছেন সাংবাদিক শফিক রেহমান।

শফিক রেহমানকে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

রোববার (২৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকের এ তথ্য জানান।

তিনি জানান, জয়কে অপহরণ চেষ্টা ও হত্যার পরিকল্পনার ৩০ হাজার মার্কিন ডলারের মধ্যে বেশ কিছু অর্থ শফিক রেহমানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। এফবিআই এজেন্টকে এ টাকা দেওয়ারও তথ্য-প্রমাণ মিলেছে।

তিনি আরও বলেন, এ ষড়যন্ত্রের অর্থ যোগানদাতাসহ ওই তিনজনের বিরুদ্ধে তদন্ত শেষে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫