Skip to content

গাজীপুরে রিভলভার-গুলিসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর মহানগরের দিঘিরচালা এলাকা থেকে একটি রিভলভার ও ৪ রাউণ্ড গুলিসহ আরিফ কাজী (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

আরিফ শরিয়াতপুরের ভেদরগঞ্জ থানার নাজিমপুর এলাকার মৃত সোরাহাব আলী কাজীর ছেলে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের দিঘিরচালা এলাকা আমির হোসেনের নির্মাণাধীন তিনতলা ভবনে অভিযান চালানো হয়। এসময় ভবনের ছাদ থেকে একটি রিভলভার ও ৪ রাউণ্ড গুলিসহ আরিফ কাজীকে আটক করা হয়।

তিনি আরো জানান, আরিফ কাজী রিভলভারটি বিক্রির জন্য নিয়ে ওই বাড়ির ছাদে অবস্থান নিয়েছিল।

এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫