Skip to content

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ট্রাফিক পুলিশের

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। তারা হলেন— দেলোয়ার হোসেন (৪০) ও এনায়েত হোসেন (৪০)।

সোমবার ভোররাতে দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে আনা হয়। এ খবর নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হোসেন।

তিনি জানান, ভোররাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডিউটি করার সময় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ দেলোয়ার নিহত হন। তিনি ট্রাফিক পুলিশের পূর্ব জোনে কর্মরত ছিলেন। দেলোয়ারের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এর আগে, রোববার রাত ৯টার দিকে উত্তরার ৯ সেক্টরের ৪ নং রোডে ডিউটি করার সময় প্রাইভেট কারের চাপায় নিহত হন এনায়েত হোসেন (৪০)।

নিহতের ছেলে নুর-এ-আলম জানান,পরিবার নিয়ে এনায়েত হোসেন উত্তরার ৬ নম্বর সেক্টরের ৪০ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫