Skip to content

সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২ মে) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনেদেন।

লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় ঢাকার বাজারে সূচক কমেছে ১৮ পয়েন্ট, চট্টগ্রামের বাজারেও কমেছে ১৮ পয়েন্ট।

এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পর্যন্ত টানা ছয় কার্যদিবস সূচকের নিম্নমুখী প্রবণতায় উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

পহেলা মে উপলক্ষে সরকারি ছুটি থাকায় নতুন সপ্তাহের প্রথম দিনের লেনদেন শুরু হয়েছে সোমবার। আগের ছয়দিনের মতো দিনের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক কমতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে চার হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৮ পয়েন্ট কমে সাত হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে।
সকাল ১১টা পর্যন্ত ডিএসই’তে লেনদেন হয়েছে ৫৪ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৫২টি ও অপরিবর্তিত রয়েছে ৩২টি।

এদিকে, সিএসই’তে লেনদেন হয়েছে ২ কোটি টাকা। লেনদেন হওয়া ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৬৪টির ও অপরিবর্তিত আছে ৭টির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫