Skip to content

বেয়াদবি করে তিরস্কৃত জাদেজা

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আম্পায়ারের সঙ্গে আদবের বরখেলাপ করে করে তিরস্কৃত হলেন ভারতের অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ ভাব প্রকাশ করেন গুজরাট লায়ন্সের জাদেজা। এতে আইপিএল-এর আচারণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে শাস্তি দেয়া হল।

পাঞ্জাবের বিপক্ষে ইনিংসের ১১তম ওভারে অক্ষর পাটেলের বলে জাদেজাকে আউট দেয়া হয়। আম্পায়ারের সিদ্ধান্তে স্পষ্টভাবে নিজের রাগ প্রকাশ করেন এই অল রাউন্ডার।

এ বিষয় এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জাদেজা লেভেল-১ অপরাধ সংগঠনের কথা স্বীকার করেছেন এবং তাকে দেয়া শাস্তি মেনে নিয়েছেন। আইপিএল-এর আচারণ বিধির লেভেল-১ অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং এটা মেনে নিতে খেলোয়াড়রা বাধ্য।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫