Skip to content

‘আজ আমার বিয়ে, দুষ্টুমি করো না’

বিনোদন ডেস্ক ॥

বিনোদন ডেস্ক: বলিউড প্রেমিক যুগল থেকে এখন নবদম্পতিতে পরিণত হয়েছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ধুমধামের সঙ্গে বিয়ে হলো তাদের। সংগীত পার্টি, মেহেদি অনুষ্ঠান, এরপর বিয়ে এবং সর্বশেষ বিবাহোত্তর সংবর্ধনা। সব মিলিয়ে আলোচিত এ বিয়ের আয়োজন স্মরণ রাখার মতো করেই করেন বিপাশা-করণ। ৩০শে এপ্রিল বিয়ের অনুষ্ঠান ঘরোয়াভাবে করলেও সংবর্ধনার আয়োজনটি ছিল নজরকাড়া।
bipasha-karan-inner20160501123956
বলিউডের সব নামজাদা তারকার উপস্থিতি ছিল বিপাশা-করণের সেই অনুষ্ঠানে। বিগ-বি পরিবার, সঞ্জয়ের পরিবার, রণবীর কাপুর এমনকি সালমান খানও হাজির হয়েছেন সেখানে। সংবর্ধনা অনুষ্ঠানে একে একে সব তারকার উপস্থিতি মিললো। এমন সময় এলেন বজরঙ্গী ভাইজান। এসেই বিপাশাকে তার ব্যতিক্রমী ভঙ্গিতে ডাকা শুরু করলেন সালমান। নায়িকা তখন মিডিয়াকর্মীদের সঙ্গে আলাপে ব্যস্ত। ভাইজানের ডাক শুনেই সব ছেড়ে তার কাছে চলে গেলেন বিপাশা। তখনই পুরনো দুষ্টুমি শুরু করে দিলেন ৫১ বছর বয়সী এ অভিনেতা।

সবার সামনে বিপাশা বলেও ফেলেছেন ‘সালমান, আজ আমার বিয়ে। দুষ্টুমি করো না’। সালমান কি ছাড়লেন? বিয়ের রাতেও বিপাশার সঙ্গে দুষ্টুমি শুরু করলেন তিনি। নায়িকার বিয়ের অনুষ্ঠানের ওই মুহূর্তটিই সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল বলে জানা গেছে। আর গণমাধ্যম কর্মীরাও বিয়ের অনুষ্ঠানের ওই সময়টা ফ্রেমবন্দি করতে দেরি করেননি মোটেও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫