Skip to content

বছর শেষে সালমানের বিয়ে!

বিনোদন ডেস্ক ॥

আপনি কবে বিয়ে করবেন? এমন প্রশ্ন সবসময় এড়িয়ে চলেন সালমান খান। গত বছর ডিসেম্বরে পঞ্চশের কোটায় পা দিয়েছেন বলিউডে সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর সালমান। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই না-কি ব্যাচেলরহুডকে বিদায় জানাবেন তিনি। মিস মালিনি ও মুম্বাই মিরোর তেমনটাই আভাস দিয়েছে সিঙ্গেল সুপারস্টার (সালমান) ও তার বিদেশী প্রেমিকাকে (ইউলিয়া ভানটুর) নিয়ে।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন, অবশেষে সিঙ্গেল সুপারস্টার (সালমান) বছর শেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভানটুর খুব শিগগিরই তার জীবনের পাওয়ারফুল ওমেন (শক্তিশালী নারী) হবেন। তবে প্রেমিকাকে খুশি করার জন্য নয়, মায়ের ইচ্ছা পূরণ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

বেশকিছুদিন ধরেই সালমান খান ও ইউলিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। অনেক অনুষ্ঠানে একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গেছে তাদের। কিন্তু এ কথা কখনও স্বীকার করেননি সালমান বা তার পরিবার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫