Skip to content

কালিয়াকৈরে মুদি দোকানে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মুদি দোকান ও একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (০৭ মে) দিবাগত রাত ১২টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে মুদি দোকান ও হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার অপূর্ব জানান, উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন শোরুমের পাশ থেকে রাত ১২টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট হলে হিমেল স্টোর ও ভাই ভাই হোটেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে হোটেল ও মুদি দোকানের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্টেশন অফিসার অপূর্ব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫