Skip to content

বর্ষা ও ঈদের আগেই সব সড়ক সংস্কার

জেলা প্রতিনিধি,
সিরাজগঞ্জ : আগামী বর্ষা মৌসুম ও রমজানের ঈদের আগেই দেশের সকল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক সংস্কার করে ঈদে ঘরমুখো মানুষকে ভোগান্তির হাত থেকে রক্ষা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়ক পরিদর্শন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে যোগদান করে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, ‘২০১৮ সালের মধ্যেই পদ্মাসেতু, মেট্রোরেল নির্মাণ ও দেশের সব মহাসড়ককে চার লেনে উন্নিত করা হবে। যার ফলে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নতি ঘটবে।’

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এই প্রথমবার জাতীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিভিন্ন গোষ্ঠী ও প্রার্থীদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কোথাও কোথাও নির্বাচন পরবর্তীতে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। যার পরিমাণ প্রথম দফার পর থেকেই কমে আসছে।’

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন এমপি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও পুলিশ সুপার মিরাজউদ্দিন আহম্মেদসহ সড়ক পরিবহন ও সেতু বিভাগের কর্মকর্তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫