Skip to content

জাবির ডিন নির্বাচনে ভোটগ্রহণ চলছে

জাবি রিপোর্টার ॥

ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিকী অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (১০ মে) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ নির্বাচন শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী, বিএনপি ও বামপন্থি শিক্ষকরা পৃথক পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের ডিন নির্বাচনে প্রায় ৫ শতাধিক শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে বাংলামেইলকে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ১৯৭৩ অ্যাক্টের ২৬ (৫) ধারা অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ডিন নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ থেকে কলা ও মানবিকী অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার, সমাজবিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন, জীব বিজ্ঞান অনুষদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, বিজনেস স্টাডিজ অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

অন্যদিকে বিএনপিপন্থি শিক্ষকদের প্যানেল ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ থেকে কলা ও মানবিক অনুষদে দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, সমাজবিজ্ঞান অনুষদে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে বিএনপিপন্থি শিক্ষকদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

অপরদিকে আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ এবং বামপন্থি শিক্ষকদের প্যানেল ‘প্রগতিশীল জোট’ থেকে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. এ. মামুন, সমাজবিজ্ঞান অনুষদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নইম সুলতান, জীববিজ্ঞান অনুষদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলা ও মানবিকী অনুষদে প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক মো. ইলিয়াস মোল্লা, জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫