Skip to content

গাজীপুরে শ্বাশুড়ি হত্যার দায়ে পুত্রবধূর ফাঁসি

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: শ্বাশুড়িকে হত্যার দায়ে মো. রোজিনা নামে এক নারীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন গাজীপুরের একটি আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোজিনার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুরের বারোয়ামারীতে। তার বাবার নাম ফজলুল হক।

তবে বর্তমানে কালিয়াকৈর উপজেলার মৌচাকের উত্তরপাড়ায় স্বামীর সঙ্গে থাকেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫