স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর শহরের যানজট নিরসন কল্পে বিআইডিসি রাস্তা থেকে শশ্মান ব্রিজ পর্যন্ত চিলাই খাল পুন:খনন ও পাইপাস রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
আজ মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরের ভূরুলিয়া এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ আসাদুর রহমান কিরণ।
কাউন্সিলর মো: শওকত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র হাসান আজমল ভূইয়া, কাউন্সিলর হেলাল উদ্দিন, কাউন্সিলর জাবেদ আলী জবে, কাউন্সিলর জান্নাতুর রহমান, কাউন্সিলর খায়রুল আলম, কাউন্সিলর এ্যাড. আয়েশা আক্তার, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ প্রমুখ।
জানাযায়, চিলাই খান তীরবর্তী বাইপাস এ রাস্তাটি ২ কিলোমিটার লম্বা এবং ২৫ ফিট প্রশস্ত। এ রাস্তাটি নির্মাণ হলে শহরের রেল ক্রসিং-এর যানজট সমস্যা কিছুটা হলেও নিরসন হবে। তাছাড়া শহরবাসীর জন্য এটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হবে।
অনুষ্ঠান শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
গাজীপুর শহরের বাইপাস রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন
আপডেট :May 10, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
