Skip to content

প্রধানমন্ত্রীর প্রশ্ন, শিক্ষার্থীরা ফেল করবে কেন?

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতবছরের তুলনায় পাসের হার বেড়েছে ১.২৫ শতাংশ। তবে সরকার শিক্ষাক্ষেত্রে এত সুযোগ সুবিধা দিচ্ছে। তারপরও কেন শিক্ষার্থীরা ফেল করবে?-তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ মে) সকাল ১০টার দিকে তিনি ফল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলাফলের সারাংশ তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বছরের শুরুতেই বিনামূল্যে বই সরবরাহ করেছি, মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছি, নানান সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। তবুও ছেলেমেয়েরা কেন ফেল করবে?’

তিনি বলেন, ‘এখন আগের মতো আর পরীক্ষার ফলাফল পেতে শিক্ষার্থীদের ছোটাছুটি করতে হয় না, পয়সা খরচ করে স্কুলে গিয়ে ভিড় করতে হয় না। ঘরে বসেই ফলাফল জানা যায়।’

ছেলে শিক্ষার্থীদের তুলনায় মেয়ে শিক্ষার্থীর সার্বিক পাসের হার বেশি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ছেলে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘একটু পড়লেই তো হয়। ছেলেরা আরেকটু বেশি মনোযোগ দিয়ে পড়লে তারা মেয়েদের সমান ফলাফল করতে পারবে।’

শেখ হাসিনা বলেন, এবার মেয়েদের পাসের হার বেশি। পরের বার যেন ছেলেদের পাসের হারও বাড়ে। অন্তত সমান-সমান যেন হয়।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।

গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞানে ৫৬ হাজার ২৮৬ জন এবং মোট পৌনে দুই লাখ পরীক্ষার্থী বেশি অংশ নেয়। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন। পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি। তত্ত্বীয় বিষয় শেষ হয় ১০ মার্চ। ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫