Skip to content

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে জাহিদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মে) সকাল পৌনে ১০টার দিকে খিলগাঁওয়ের রেল ক্রসিংয়ের একশ’ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ ওই এলাকার সবুজবাগে বসবাস করতেন।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫