Skip to content

ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক ॥
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি একটি ফ্যাশন শোতে অংশ নিতে প্রথমবারের মতো ঢাকায় আসছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশনের গোল নকশা হলে হাজির থাকবেন তিনি।

‘ফ্যাশন ফর প্যাশন’ নামের এই ফ্যাশন শোতে শিল্পা শেঠি ছাড়াও অংশ নেবেন এ দেশের মডেল ইমি, হিরা, মারিয়া মিলি, রাইয়া, ঈশা, মাসিয়াতসহ অনেকে। ফ্যাশন শোর কোরিওগ্রাফার আরেফিন লুনা বলেন, আমরা বরাবরই ভালো কিছু আয়োজনের চেষ্টা করি। এ ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে সামার ফ্যাশন শোটি।

ফ্যাশন শোর আগে ১৩ মে বিকেলে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন শিল্পা শেঠি। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেবেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫