Skip to content

জামায়াত নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। এটা একার বিষয় নয়, এর বিচার জনতার আদালতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১১ মে) সচিবালয়ে এক ব্রিফিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর পর হলেও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তাই যুদ্ধাপরাধীর বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জাতি কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় দুটি রাজনৈতিক অর্জন হলো বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার, যা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি। তিনি ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধকালে হত্যা, নারীধর্ষণ, অগ্নিসংযোগ লুণ্ঠন, এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের ক্ষমা নেই।’

বিএনপি যুদ্ধাপরাধীদের হাতে যে জাতীয় পতাকা তুলে দিয়েছেন আওয়ামী লীগ তা মুক্ত করেছে বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫