Skip to content

‘পাষাণ’ নায়িকা পরীমনি

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: বাংলা চলচ্চিত্রের কথা উঠলেই, এখন পরীমনির নামটি সবার আগে আসে। ব্যস্ততার পাশাপাশি নানা কারণে তিনি আলোচিত ও সমালোচিত। পরীমনির মিষ্টির হাসির পেছনে যে শক্তপোক্ত একটা হৃদয় রয়েছে তা জানাতেই সৈকত নাসির তাকে নিয়ে নির্মাণ করছেন ‘পাষাণ’ নামের একটি ছবি।

‘দেশা-দ্য লিডার’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন তরুণ নির্মাতা সৈকত নাসির। সেই ধারাবাহিকতায় কদিন আগে যৌথপ্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ নিয়ে হাজির হন দুই বাংলার দর্শকদের সামনে। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘পাষাণ’ শিরোনামে নতুন একটি ছবি। যাতে নায়িকা হিসেবে থাকছে পরীমনি।

দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে আসেন সৈকত নাসির। তবে এবারই প্রথম ভিজুয়ালাইজার নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ‘পাষাণ’ ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন। নায়িকা হিসেবে এ ছবিতে পরীমনিকে চূড়ান্ত করলেও, নায়কের নামটি নিয়ে চমক দিতে চান এ পরিচালক। তিনি বলেন, ‘নায়িকা হিসেবে পরীকে চুক্তিবদ্ধ করেছি। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুটিং শুরু করবো। তার আগে নায়ক চূড়ান্ত করে সবাইকে জানানো হবে।’

এদিকে পরীমনি সম্প্রতি ‘রক্ত’ নামের একটি ছবির মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনার চলচ্চিত্রে যুক্ত হয়েছে। মালেক আফসারীর পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

উল্লেখ্য, রোমান্টিক ও অ্যাকশন ঘরানার ছবি ‘পাষাণ’-এর গল্পের মূল ভাবনা পরিচালক সৈকত নাসিরেরই। এদিকে বুধবার বিকেলে ‘দেশা-দ্য লিডার’র ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকারে পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন এই নির্মাতা। কারণ ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই ছবিটির চিত্রনাট্য সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫