Skip to content

বান্দরবানে বিজিবি ক্যাম্পে মিয়ানমার সেনাদের হামলা

জেলা প্রতিনিধি, বান্দরবান ॥
বান্দরবানের আলীকদমের বিজিবির ৫৭ ব্যাটালিয়নে মিয়ানমার সেনাবাহিনী মর্টারসেল হামলা চালিয়েছে।

বুধবার রাত ১০টার দিকে আলীকদম উপজেলার থানচি-আলীকদম সড়কের বুলুপাড়া এলাকায় বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নে মিয়ানমার সেনাবাহিনী এ মর্টারসেল হামলা চালায়। এ সময় পাশাপাশি আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা হামলা চালায়।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৯টা বা ১০টার দিকে বুলুপাড়া এলাকায় বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।

এ ব্যাপারে বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান জানান, মিয়ানমার আর্মিদের দু’গ্রুপে সংঘর্ষ চলাকালে কয়েকটি মর্টারসেল আলীকদমের বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নের উপর দিয়ে যায় এবং বর্তমানে মিয়ানমার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সব সময় অ্যালার্ট আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫