চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥
ঢাকায় চলছে বিজিবি-বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যয়ের বৈঠক। এর মধ্যেই চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ (১৮) নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে গোয়ালপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবক আম ব্যবসায়ী বলে জানা গেছে।
জানা গেছে, গোয়ালপাড়া এলাকায় একটি আম বাগানে আম পাড়তে গেলে সেখানে বিএসএফ চারজনকে ধরে ফেলে। পরে তাদের মারধর করে সেখানে। চারজানের মধ্যে তিনজন পালিয়ে আসতে সক্ষম হন। পরে তাদের লক্ষ্য করে গুলি করলে একজনের পেটে গুলি লাগলে তিনি মারা যান।
