Skip to content

অলক কাপালির ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ফতুল্লা ও মিরপুরে যখন জাতীয় দলের সাবেক দুই সতীর্থ মাশরাফি বিন মর্তুজা এবং শাহরিয়ার নাফীস ব্যাটে ঝড় তুললেন। তখন সাভারের বিকেএসপিতে বল হাতে অলক কাপালি কিছু একটা করার চিন্তায় মগ্ন হলেন!

শনিবার কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে কাপালি তার লেগ স্পিন দিয়েতুলে নিলেন মূল্যবান ৫টি উইকেট। মূলত এদিন তার স্পিন বিষে নীল হয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি।

কলাবাগানের দলটি আগে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে মাত্র ১৮৬ রানে অলআউট হয় যায়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক অলক কাপালি ১০ ওভার বোলিং করে ৪৪ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫