Skip to content

যাত্রাবাড়ীতে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

শনিবার (মে ১৪) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।

ডিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ী এলাকার ধনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ট্রাকে তল্লাশি চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবাবহনকারী রাকিব ও নূরুজ্জামান নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পরে যাত্রাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও ডিবি সূত্রে জানা যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫