Skip to content

আজ জিতলেই চলবে মুস্তাফিজদের!

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: আগের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারিয়েছে কিং ইলেভেন পাঞ্জাব। অসময়ে জ্বলে উঠল তারা। আইপিএলের ৪৬তম ম্যাচে আজ রোববার মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ ছন্দে ফেরা পাঞ্জাব। মোহালিতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি ইএসপিএন ও সনি সিক্স।

আজকের ম্যাচে জিতলেই সেমিফাইনালের খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে হায়দরাবাদের! তাই পাঞ্জাবের বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে চাইবেন দলটির খেলোয়াড়রা। এর জন্য দলের দুই সেরা পারফর্মার মুস্তাফিজ-ওয়ার্নারকে জ্বলে উঠতে হবে।

১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই রয়েছে হায়দরাবাদ। ৭ ম্যাচে জয় ও ৪টিতে হেরেছে ওয়ার্নারের দল। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট ঝুলিতে জমা করে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের অবস্থান দ্বিতীয়। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রাহক গুজরাট লায়ন্স রয়েছে তালিকার তৃতীয় স্থানে। সমান ১২ নিয়ে দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ানস রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।

হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং, ময়েজেস হেনরিকস, দিপক হুদা, নুয়ান ওঝা (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, বারীন্দার স্রান, আশিষ নেহরা ও মুস্তাফিজুর রহমান।

পাঞ্জাবের সম্ভাব্য একাদশ: মুরালি বিজয় (অধিনায়ক), হাশিম আমলা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, গুরকেরাত সিং, ডেভিড মিলার, মার্কাস স্টোয়েনিস, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, সন্দ্বীপ শর্মা ও কারিপ্পা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫