Skip to content

আহত হলেন কৃতি

বিনোদন ডেস্ক ॥

‘রাবতা’ ছবির দৃশ্যধারণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। এতে তার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। ইতিমধ্যে ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। তবে খারাপ খবর হলো, দৃশ্যধারণের সময় একটি দুর্ঘটনায় আহত হয়েছেন কৃতি।

সম্পূর্ণ রোমান্টিক ঘরানার ছবি ‘রাবতা’, তবে থাকছে ভরপুর মারামারিও। আর মারামারির দৃশ্য ধারনের সময় ছাদে থাকা অবস্থায় কৃতি হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে কনুইয়ে চোট পান। নিচে সেফটি ম্যাট থাকায় বড় রকমের কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে সঙ্গে সঙ্গেই কাজ বন্ধ করে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এক্সরে করার পর তাকে কয়েক দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। এতে তার বিপরীতে ছিলেন জ্যাকিপূত্র টাইগার শ্রফ। এরপর গত বছর মুক্তি পায় তার ‘দিলওয়ালে’। এতে তার সহশিল্পী ছিলেন শাহরুখ খান, কাজল ও বরুণ ধাওয়ান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫