Skip to content

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ মে) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেন।

এদিন লেনদেনের প্রথম ঘণ্টা পর ঢাকার বাজারে সূচক বেড়েছে ১৭ পয়েন্ট, চট্টগ্রামে ৩৩ পয়েন্ট।

আগের কার্যদিবস সোমবার (১৬ মে) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। তবে তার আগের তিন কার্যদিবস রোববার (১৫ মে ), বৃহস্পতিবার (১২ মে) ও বুধবার (১১ মে) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

মঙ্গলবার লেনদেনের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ওঠানামা করতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৯ পয়েন্টে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত আছে ৫৮টি।

অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৮ লাখ টাকা। লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫